মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান রানা গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মিজানুর রহমান রানা গণসংযোগ করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাথুলী ইউনিয়ন এর বিদ্রোহী প্রার্থী হিসেবে মিজানুর রহমান রানা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সকলের কাছ থেকে দোয়া কামনা করেছেন।