মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানার উদ্যোগে করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরণ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন।
মঙ্গলবার সকালের দিকে মিজানুর রহমান রানা কাথুলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন এবং পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানার সাথে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।