মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ও ধলা সিমান্ত বিজিবি সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল, মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।
শনিবার ভোরের দিকে ধলা সীমান্তে বিজিবির নায়েক সুবেদার ফারুক সিদ্দিকীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল ৭ বোতল মদ,১০ ফেন্সিডিল এবং ২২০পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।
এদিকে একই দিনে কাথুলী সীমান্ত বিজিবি হাবিলদার ফজলেয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল থাকাকালীন সময়ে কাথুলীর মাঠ থেকে ২০ বোতল মদ এবং ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।