বর্তমান পরিপ্রেক্ষিত

কাথুলী সীমান্তে মদ এবং গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 18, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ এবং গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেছে।

সোমবার ভোরের দিকে কাথুলীর ভৈরব নদের মাঠ থেকে মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করা হয়। জানা গেছে কাথুলী সীমান্ত ফাঁড়ির নায়েক জাকির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে ভৈরব নদের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ বোতল মদ ও ৫শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।