বর্তমান পরিপ্রেক্ষিত

কাথুলী সীমান্তে মদ ও গরু মোটাতাজা করন ওষুধ উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 08, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ২০ মদ ও ১ হাজার পিচ গরু মোটাতাজা করন ওষুধ উদ্ধার  করেছে।

মঙ্গলবার ভোরের দিকে কাথুলী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে।

জানা গেছে কাথুলী সীমান্ত ফাঁড়ি বিজিবির হাবিলদার জাকির হোসেন নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থার মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে।