মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ সেপ্টেম্বর: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষনাকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের নাশকতার আশংকায় মেহেরপুর শহরের নিরাপত্তা জোরদার করেছে মেহেরপুর পুলিশ প্রশাসন। রায় ঘোষনার পরপরই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জোরদার করা হয়েছে টহল। মেহেরপুর সদর থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম মেহেরপুর নিউজের বিশেষ প্রতিনিধি আবু আক্তারকে মোবাইল ফোনে জানান,রায়কে কেন্দ্র করে শহরে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। এদিকে রায় ঘোষনার দেড় ঘন্টা পার হলেও জামায়াত-শিবিরের পক্ষ থেকে জেলার কোন স্থানে কোন ধরনের বিক্ষোভ মিছিল করার সংবাদ পাওয়া যায়নি। তবে রায়ে সন্তুষ্ট হয়ে বেলা ১১ টার দিকে শহরে আনন্দ মিছিল করার ঘোষনা দিয়েছে ছাত্রলীগ। উল্লেখ্য,আজ মঙ্গলবার সকালে কাদের মোল্লার ফাঁসির রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ।