মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ ডিসেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুরে জামায়াতের সহকারী সেক্রেটারী কাদের মোল্লার রায়ের প্রতিবাদে এবং অবরোধের সর্মথনে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। আজ বুধবার বিকাল ৩ টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজার থেকে একটি মিছিল শুরু করে মোনাখালী বাজারে এসে শেষ হয়। জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আলহাজ্ব সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মশিউর রহমান,সেক্রেটারী খান জাহান আলী,জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটারী শাকিল আহমেদ সাব্বির প্রমুখ। এছাড়াও মিছিলে জেলা ও উপজেলা জামায়াত শিবিরের শতশত নেতাকর্মী অংশ গ্রহন করেন।
পরে মোনাখালী বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আমির আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মশিউর রহমান, সেক্রেটারী খান জাহান আলী, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।