বর্তমান পরিপ্রেক্ষিত

কাব ক্যাম্পুরির মহা তাবু জলসা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 11, 2018

মেহেরপুর নিউজ, ১১ অক্টোবর: বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর কবি নজরুল শিক্ষ্ মঞ্জিল মাঠে ৬ দিন ব্যাপী ৪র্থ কাব ক্যাম্পুরির মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক খায়রুল হাসান বৃহস্পতিবার রাতে মহা তাবু জলসার উদ্বোধন করেন। এসময় সেখানে বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন । তাবু জলসার শুরুতেই কাব সদস্যরা মোমবাতি জালিয়ে মাঠ প্রদক্ষিন করে। পরে মশাল জ্বালিয়ে আগুনের কুন্ডুলি তৈরী করে মহা তাবু জলসার উদ্বোধন করা হয়। এসময় সেখানে বিভিন্ন বিদ্যালয়ের কাব সদস্যরা সংগিত, নৃত্যসহ অভিনয়ে অংশ গ্রহন করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা স্কাউটস এরসম্পাদক আশরাফুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ আলমগীর, জাহিদুর রহমান, নুরুল গনি, সহকারী কমিশনার আবু লায়েচ লাবলু, মিনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।