মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ সেপ্টেম্বর: খুলনা ও বরিশাল বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক একেএম ফজলুল হক বলেছেন,কারাগারের অভ্যন্তরে কোন অনিয়ম মেনে নেওয়া হবেনা। তিনি,কারা অভ্যন্তরে কোনোরকম অনিয়মের আশ্রয় গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন।
সোমবার মেহেরপুর জেলা কারাগার পরিদর্শনকালে এসব কথা বলেন। এর আগে কারা উপমহাপরিদর্শক একেএম ফজলুল হক জেলগেটে পৌঁছালে জেলপুলিশের একটি চৌকসদল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় মেহেরপুরের জেল সুপার মনিরুল ইসলাম ও জেলার মাসুদ রানা সেখানে উপস্থিত ছিলেন। পরে তিনি জেলখানা পরিদর্শন করেন।