টপ নিউজ

কারাগার থেকে মুক্তির পরই সমাজ সেবা অধিদপ্তরের অনুদান

By মেহেরপুর নিউজ

October 19, 2020

মেহেরপুর নিউজ: 

বিস্ফোরণ মামলায় দীর্ঘ ১৫ বছর সাজা কাটার পর কারাগার থেকে মুক্তি লাভ করায় ফেরাতুল নামের এক ব্যাক্তিকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার ফেরাতুল মেহেরপুর কারাগার থেকে বের হয়ে আসলে জেলগেটেই তাকে মেহেরপুর সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল উপস্থিত থেকে ফেরাতুলের হাতে নগদ নগদ ১২ হাজার টাকা তুলে দেন। এবং  সেই সাথে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষে থেকে  ঘর প্রদান  করে দেওয়া প্রতিসুতি দেন।

এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইদুর রহমান, প্রফেশনাল অফিসার সাজ্জাদ হোসেন, জেল সুপার মোখলেসুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। ফেরাতুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের ইংরেজ আলীর ছেলে। একটি বিস্ফোরণের মামলায় দোষী প্রমাণিত হওয়ায় ফেরাতুলকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই মামলায় ফেরাতুল ১৫ বছর সাজা খাটার পর কারাগারে ভালো কাজ করায় তার সাজা ৫ বছর কমিয়ে ১৫ বছর পর মুক্তি দেয়া হয়।