মেহেরপুর নিউজ:
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রবেশন অফিসারের কার্যালয়ের অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি মেহেরপুর ও জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক ও জেল সুপার, মেহেরপুরের সার্বিক সহযোগীতায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৯৬ জন কারাবন্দীর পরিবারের মাঝে ঈদ আনন্দ একটু ভাগাভাগীর লক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কারাবন্দি পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেয়া হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম উপস্থিত থেকে জেলখানায় আটক ৯৬ টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল। এক লিটার সয়াবিন তেল। ১ কেজি চিনিসহ সেমাই, সাবান বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার অপু সারোয়ার, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেল সুপার মোখলেসুর রহমান, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। একইসাথে কারাগারে আটক আসামিদের বিনোদনের লক্ষ্যে বিভিন্ন ধরনের খেলার সরঞ্জামাদি বিতরণ করা হয়। জেল সুপার মোখলেসুর রহমান খেলাধুলার সরঞ্জামাদি গ্রহণ করেন।