বর্তমান পরিপ্রেক্ষিত

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মেহেরপুর জেলাতে এসএসসি পরীক্ষা শুরু

By মেহেরপুর নিউজ

April 30, 2023

মেহেরপুর নিউজ:

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মেহেরপুর জেলাতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। মেহেরপুর জেলা তিনটি উপজেলায় মোট ৪ টি কেন্দ্রে ৯০৫ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করছে।

মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩২৯ জন পরীক্ষার্থী রয়েছে। যার মধ্যে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ২৬১ জন,কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯জন, শালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪৭ জন,আর আর সেকেন্ডারি স্কুল থেকে ৬ জন, আমঝুপি আলিম মাদ্রাসা থেকে ৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে।

গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও বিএম কলেজ কেন্দ্রে ৩৩৫ জন পরীক্ষা দিচ্ছে। এরমধ্যে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও বিএম কলেজ কেন্দ্রে ১২১ জন, করমদী মাধ্যমিক বিদ্যালয় ৩৫ জন, গাংনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১৫ জন,গাংনি টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের ৯ জন, হোগলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫৮ জন, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় ৪২ জন, জ্যোতি মাধ্যমিক বিদ্যালয় ৪৭ জন,গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ জন পরীক্ষা দিচ্ছে।

মুজিবনগর উপজেলা দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১৬৪ জন পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮৫ জন, আনন্দবাস মিয়া মনসুর একাডেমী থেকে ৫৯ জন,শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০ জন পরীক্ষা দিচ্ছে। অপরদিকে মুজিবনগর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে মোট ৭৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে।