বর্তমান পরিপ্রেক্ষিত

কালাচাঁদপুরে উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন পৌর মেয়র

By মেহেরপুর নিউজ

May 16, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের কালাচাঁদপুরে চলমান সড়ক ও ড্রেন নির্মান কাজ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার  দুপুরের দিকে পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন মেহেরপুর শহরের কালাচাঁদপুর সড়কের চলমান সড়ক ও ড্রেন কাজ পরিদর্শন করেন । পরিদর্শনকালে পৌর মেয়র মোঃ মাহফুজুর রহমান রিটন সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলেন এবং তাদের কাজের মান যাতে সঠিক হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানান। পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ এ সময়ে পৌর মেয়রের সাথে উপস্থিত ছিলেন।