টপ নিউজ

কালাচাঁদপুরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত

By মেহেরপুর নিউজ

April 03, 2021

মেহেরপুর নিউজ :

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুরের কালাচাঁদপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় সাদিকা খাতুন, নেহা, মাসুদ রানা, ও সাদের নামের ৪ ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

আহতদের মধ্যে সাদিকা কে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে এ হামলা চালানো হয়। আহত সাদিকা কালাচাঁদপুর গ্রামের মিরাজ উদ্দিনরে স্ত্রী, নেহা মাসুদের স্ত্রী, মাসুদ রানা সিরাজের ছেলে এবং সাদের আলী গোলাম শেখের ছেলে। জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছাদের আলীর ছেলে হামিদুলের নেতৃত্বে শহিদুল, সজীব, রেখন সহ অন্যরা মিরাজের বাড়িতে হামলা চালায়, এ সময় তারা মিরাজের ঔষধের দোকান ভাঙচুর করে এবং দোকানে রাখা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।