বর্তমান পরিপ্রেক্ষিত

কালীগাংনীতে গণসংযোগ ও পথসভা করেছেন অ্যাড. ইয়ারুল ইসলাম

By মেহেরপুর নিউজ

May 04, 2023

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন ।

বৃহস্পতিবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুরের কালীগাংনী গ্রামে এ গণ সংযোগ ও পথসভা করেন। পথসভায় অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় , আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, জসিউর রহমান বকুল, সোভন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন।