বর্তমান পরিপ্রেক্ষিত

কালীগাংনী ভিটাপাড়া আওয়ামী লীগের পথসভা

By মেহেরপুর নিউজ

August 11, 2023

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী ভিটাপাড়া আওয়ামী লীগের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালের দিকে এ পথসভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইয়াকুব আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকে ইয়ারুল ইসলাম।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্নত আলী, মোখলেসুর রহমান, রাজু শেখ প্রমুখ। পথ সভায় অ্যাডভোকে ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।