মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের বাসিন্দা কিডনী রোগে আক্রান্ত মামুনের সুচিকিৎসার জন্য ২ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান । মঙ্গলবার সকালের দিকে চকশ্যামনগর গ্রামের রকিবুল ইসলাম রকি মামুনের হাতে এ টাকা তুলে দেন।
মেহেরপুর নিউজ সহ কয়েকটি নিউজ চ্যানেলে মামুনের সুচিকিৎসার সাহায্য করার আহ্বান জানিয়ে সংবাদ প্রচার করার পর বিভিন্ন এলাকা থেকে মামুনকে আর্থিক সহায়তা প্রদান করেন।