বর্তমান পরিপ্রেক্ষিত

কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 04, 2023

মেহেরপুর নিউজঃ

বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা শেষ হয়েছে।

শনিবার মেহেরপুর সরকারি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় ২ দিনব্যাপী কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় কেজিতে ৪৪ জন, প্রথম শ্রেণীতে ১১১ জন, দ্বিতীয় শ্রেণীতে ১০৯ জন, তৃতীয় শ্রেণিতে ৬৩ জন, চতুর্থ শ্রেণীতে ৬৮ জন এবং পঞ্চম শ্রেণীতে ৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ আফতাব আলী খান ২ দিনব্যাপার বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।