বর্তমান পরিপ্রেক্ষিত

কিন্ডার গার্টেন বৃত্তিতে দেশ সেরা ৩য় নুসরাত

By মেহেরপুর নিউজ

March 01, 2019

মেহেরপুর নিউজ, ১ মার্চ :

মেহেরপুর হোলি পাবলিক এন্ড জুনিয়র হাইস্কুলের ১ম শ্রেণীর ছাত্রী নুসরাত ফারিয়া তোয়া কিন্ডার গার্টেন বৃত্তিতে সারাদেশের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে।

২০১৮ সালে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সে এ কৃতিত্ব অর্জন করে। নুসরাত ফারিয়া মেহেরপুর শহরের বনবিভাগ পাড়ার নাজমুল হুদা বাচ্চু ও মেরিনা পারভিনের একমাত্র সন্তান। তার মেয়ের উত্তোরত্ত সাফল্য কামনায় বাবা মা দোয়া প্রার্থনা করেছেন।