বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুরের চাঁদপুর জামে মসজিদের টাইলস লাগানোর উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চাঁদপুর জামে মসজিদের টাইলস লাগানোর উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টাইলস লাগানোর উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এলাকার মুসল্লিগণ সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা পরিষদের ৩ লক্ষ টাকা ব্যয়ে চাঁদপুর জামে মসজিদের টাইলস লাগানো কাজ হচ্ছে।