মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন জামায়েত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুতুবপুর ইউনিয়ন জামায়েত ইসলামির ভারপ্রাপ্ত আমির এমদাদুল হকের সভাপতিত্বে কর্মী সম্মেলন প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামের আমির তাজউদ্দিন খান। এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাহবুবুল আলম, সেক্রেটার ইকবাল হোসেন,সদর উপজেলা আমির রুহুল আমিন।