বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুরে প্রফেসর মান্নানের পক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

November 24, 2017

মেহেরপুর নিউজ, ২৪ নভেম্বর: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে।

শুক্রবার বিকালে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক খালেদুজ্জামান খান ডালিমের নেতৃত্বে এ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে সাজেদুর রহমান, জুয়েল হোসেন, মিনহাজুল ইসলাম, সফিকুল ইসলাম, ইসমাইল হোসেন টিটু, শেরেফুল, মিরাজসহ সহ প্রফেসর আব্দুল মান্নানের সমর্থরা উপস্থিত ছিলেন।