মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৮নং ওয়াড জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর বিশ্বাস পাড়ায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির এমদাদুল হকের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়েত ইসলামির আমির মাওলানা তাজউদ্দিন খান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা জামায়াতে ইসলামির আমির সোহেল রানা, কুতুবপুর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা পারভেজ হোসেন, ৮ নং ওয়াড জামায়াতে ইসলামির আমির মোমিনুর রহমান, সেক্রেটারি সামাদুল হোসেন,জেলা শিবিরের সাবেক সভাপতি সাব্বির হুসাইন, ইউনিয়ন যুব জামায়াতে সভাপতি রকিবুল ইসলাম।