মেহেরপুর নিউজ:
সার্বজনীন পেনশন স্কীম মাঠ পর্যায়ের সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুতুবপুর ইউনিয়নের উদ্যোগে উদ্বুদ্ধকরন সভা ও রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সার্বজনীন পেনশন স্কীম মাঠ পর্যায়ের সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুতুবপুর ইউনিয়নের উদ্বুদ্ধকরন সভা ও রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়।
কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রাজা ফিতা কেটে সার্বজনীন পেনশন স্কীম মাঠ পর্যায়ের সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুতুবপুর ইউনিয়নের উদ্বুদ্ধকরন সভা রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়নের সচিব বজলুর রহমান, হাসান আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউপি সদস্য আমজাদ হোসেন, গোলাম মোর্তজা মতু, আশরাফুল আলম, আরফাজুল হক, হেলাল উদ্দিন, রাজন আলী, গোলাম হোসেন, আরিফুল ইসলাম, আবুল কাশেম, আমেনা খাতুন, শাহনাজ খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।