বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে বর্ধিত সভা

By মেহেরপুর নিউজ

November 01, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন সামনে রেখে কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালের দিকে সদর উপজেলার উজ্জলপুর গ্রামে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জুয়েল হোসেন, শাহানুর ইসলাম প্রমূখ।