বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর ইউনিয়নের দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

By মেহেরপুর নিউজ

September 30, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর জেলা উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল উপস্থিত থেকে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৬ জন দুস্থ মহিলা মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, সহকারি প্রকৌশলী মুজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সুবল কুমার মন্ডল প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।