মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন জোনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে।
রবিবার সকালে অনুষ্ঠিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবলে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শুভ রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালি গাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবিদপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়,কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।কুতুবপুর মাঠে অনুষ্ঠিত খেলায় শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে রামদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে, শুভরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
এদিকে সুবিদপুর মাঠে অনুষ্ঠিত খেলায় কালিগাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বাবুর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে। সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উত্তর শালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে। সুবিদপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে শিশির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
কুলবাড়িয়া মাঠে অনুষ্ঠিত খেলায় ,কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং উজুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বৈকন্ঠপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।