মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কুতুবপুর ইউনিয়ন ৩টি ওয়ার্ডের জন্য ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ড (১,২,৩)রোজিনা খাতুন ও আমেনা খাতুন। ২ নম্বর ওয়ার্ডে (৪,৫,৬) সাহানাজ খাতুন, দিলরুবা খাতুন ও রওশনারা। এবং ৩ নং ওয়ার্ডে (৭,৮,৯) রহিমা খাতুন ও রশিদা বেগম তাদের মনোনয়নপত্র জমা দেন।