বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলীর গণসংযোগ

By মেহেরপুর নিউজ

February 02, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার লক্ষ্যে গণসংযোগ করেছেন কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী।

মঙ্গলবার সন্ধা থেকে কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে ইদ্রিস আলী কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের সাথে কুশল বিনিময় করেন, একই সাথে তিনি সকলের কাছ থেকে দোয়া কামনা করেন।