বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর ইউনিয়নের ১৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

By মেহেরপুর নিউজ

August 15, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবলু সহ ১৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।

মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের মনিরুল ইসলামের ছেলে খায়রুল বাশার এ মামলা দায়ের করেন। মামলার বাদি খায়রুল বাশার তার আরজিতে বলেছেন গত ৫ আগস্ট বাবলুর নেতৃত্বে কাছ থেকে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে আরজিতে উল্লেখ করেন।

মামলার অন্য আসামিরা হল কালী গাংনী গ্রামের চায়নুদ্দিনের ছেলে সোহান, সাপতান আলীর ছেলে ওয়াদুদ, বাবুলের ছেলে মামুন, নুরবক্সের ছেলে আজিবার, নুর ইসলামের ছেলে জিনারুল, সাপতানে ছেলে ইমাদুল, আজিবারের ছেলে সবুজ, তোফাজ্জলের ছেলে সাইদুল, আইয়ুব আলীর ছেলে আরশেদ,আব্দুর রবের ছেলে হাদিস, সাপতানের ছেলের জুহাসেন, নুর ইসলামের সাইফুল, আজিজুলের ছেলে ফুরকান ও মাসুদ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক সোহেল রানা মামলাটি এফআইআর এর আদেশ দেন।