মেহেরপুর নিউজ, ২৮ ডিসেম্বর: মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উজলপুর গ্রামে সকল শীতবস্ত্র বিতরণ করা হয়। ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন উপস্থিত থেকে অর্ধশতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আহসান হাবিব হেনা প্রমুখ উপস্থিত ছিলেন।