বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর ইউনিয়নে গরুর খাবার ও গাছের চারা বিতরণ

By মেহেরপুর নিউজ

September 07, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের গরুর খামারীদের মাঝে গরুর খাদ্য এবং কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

বুধবার বিকালের দিকে গাছের চারা এবং গো-খাদ্য বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে গাছের চারা এবং গরুর খাদ্য বিতরণ করেন। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, কৃষি অফিসার নাসরিন পারভীন, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।