বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 19, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালের দিকে কুতুবপুর ইউনিয়নের সচিব আজিম উদ্দিন ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন।

এসময় ইউপি সদস্য রোজিনা খাতুন সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৪৫৩ মোট টি পরিবারকে ১০ কেজি করে ভিজিএফ’র চাল দেওয়া হয়।