মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলীর উদ্যোগে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে উজলপুর গ্রামে তার বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কুতুবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রামদাসপুর গ্রামের আওয়ামীলীগের প্রবীণ ও নবীণ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক ও ভবিষৎ দিক নির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।