বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সেলিম রেজার গণসংযোগ অব্যাহত

By মেহেরপুর নিউজ

December 15, 2020

মেহেরপুর নিউজ:

২০২১ সালের মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচন উপলক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের সেলিম রেজা।

মঙ্গলবার সন্ধ্যার পর সেলিম রেজা আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যে শোলমারী সহ কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে সেলিম রেজা সকল শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন, তিনি সকলের কাছে থেকে দোয়া কামনা করেন।