বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে উপলক্ষে সেলিম রেজার গণসংযোগ অব্যাহত

By মেহেরপুর নিউজ

December 23, 2020

মেহেরপুর নিউজ:

২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে গণসংযোগ অব্যাহত রেখেছেন আওয়ামী লীগ নেতা সেলিম রেজা।

বুধবার বিকালের দিকে সেলিম রেজা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এসময় তিনি সকল শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের কাছ থেকে দোয়া কামনা করেন।