বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর ইউনিয়ন পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 02, 2022

মেহেরপুর নিউজ:

অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প-৩ ( পিআরডিপি-৩) এর আওতায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআরডিপি-৩ এর প্রকল্প পরিচালক তপন কুমার মন্ডল।পিআরডিপি-৩ এর সদস্য সচিব রাকিবুল হকের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিআরডিপি-৩ এর কর্মকর্তা রাকিবুল ইসলাম, মোহাম্মদ তারিকুল ইসলাম, মোহাম্মদ জহিরুল ইসলাম। সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন, সাইফুল হোসেন, খোদাবক্স মন্ডল, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, আইয়ুব আলী।