মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার বিকেলে শোলমারী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা শেষে কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়। আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় নেতা মিনা ভদ্রা, মোস্তফা কামাল, সোহেল রানা রঞ্জু প্রমূখ। পরে হকাদ্দেস হোসেনকে সভাপতি, খায়রুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।