বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর ইউপিতে বিভিন্ন উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

July 19, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২১-২০২২ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল ও নিজস্ব অর্থায়নে বিভিন্ন উপকরণ ও সামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং উপকরণ বিতরণ করেন। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন।

অনুষ্ঠানে ১০ টি সেলাই মেশিন ,১২ টি হুইল চেয়ার, ৫০টি ফুটবল, ৩ শটি গাছের চারা বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এদিকে এর আগে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান কুতুবপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। জেলা প্রশাসক কুতুবপুর ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ড দেখে প্রশংসা করেন।

এসময় অন্যদের মধ্যে ইউপি সচিব আজিম উদ্দিন, ইউপি সদস্য আমজাদ হোসেন ভদ্র, গোলাম মর্তুজা মতু, আশরাফুল ইসলাম, আফরাজুল, হেলাল উদ্দিন, রাজন আলী, গোলাম হোসেন, আরিফুল ইসলাম, আবুল কাশেম, সংরক্ষিত মহিলা সদস্য আমেনা খাতুন, শাহনাজ পারভীন, রহিমা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।