বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী স্বতন্ত্র প্রার্থী পক্ষে প্রচারণা শুরু

By মেহেরপুর নিউজ

December 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার দিবাগত রাতে ইদ্রিস আলীর বাসভবন প্রাঙ্গণ আলোচনা সভা শেষে ইদ্রিস আলী আনুষ্ঠানিকভাবে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের ট্রাক মার্কা প্রতীকে প্রচারণা কাজ শুরু করেন। এর আগে সেখানে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়া জান আলি, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন,জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান।পরে ইদ্রিস আলীকে মিষ্টিমুখ করানো হয়।