মেহেরপুর নিউজ:
আসন্ন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে সাধারণ সদস্য পদে ১৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য জন্য ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মঙ্গলবার বিকেল পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। কুতুবপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য আমজাদ হোসেন, সজল হোসেন,২নং নং ওয়ার্ডের জন্য আফতাব হোসেন, গোলাম মর্তুজা,৩ নং ওয়ার্ডের জন্য আশরাফুল আলম, মনজুর রহমান।, ৪ নম্বর ওয়ার্ডের জন্য আফরাজুল,আরিফুল ইসলাম। ৫ নম্বর ওয়ার্ডের জন্য হাফিজুল ইসলাম, হেলাল উদ্দিন, কোরবান আলী। ৬ নম্বর ওয়ার্ডের জন্য সুকচাঁদ আলি, রাজন আলি। ৭ নম্বর ওয়ার্ডের জন্য গোলাম হোসেন, নাজমুল হক। ৮ নম্বর ওয়ার্ডের জন্য আরিফুল ইসলাম, মুনসাদ আলি, বকুল হোসেন। এবং ৯ নম্বর ওয়ার্ডের জন্য আবুল কাশেম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে সংরক্ষিত মহিলা সদস্য হওয়ার জন্য ১ (১,২,৩) নম্বর ওয়ার্ড থেকে রোজিনা খাতুন, আমেনা খাতুন, ২ (৪,৫,৬)নম্বর ওয়ার্ড থেকে শাহনাজ খাতুন, দিলরুবা খাতুন, রওশনারা। এবং ৩(৭,৮,৯) নম্বর ওয়ার্ড থেকে রহিমা খাতুন, রশিদা বেগম এবং পারুল পারভীন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।