বর্তমান পরিপ্রেক্ষিত

কুতুবপুর নিগামানন্দের আশ্রম প্রাঙ্গণে অসহায়, দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

By মেহেরপুর নিউজ

June 26, 2020

মেহেরপুর নিউজঃ  

আসাম বঙ্গীয় সারস্বত মঠ, কোকিলামুখ যোরহাট, আসামের অর্থায়নে ও শ্রী শ্রী গৌরাঙ্গ সেবা নিকেতন এর ভাবাদর্শে, কুতুবপুর শ্রী শ্রী গুরু ধামের তত্ত্বাবধানে অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

শুক্রবার দুপুরের দিকে কুতুবপুর নিগামানন্দের আশ্রম প্রাঙ্গণে ১শ অসহায় দরিদ্র মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অতুল মৌলিক উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় সুনীল কুমার ঘোষ, গুরুদাস বিশ্বাস, নিরঞ্জন সরকার, বিপুল সরকার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন