বর্তমান পরিপ্রেক্ষিত

কুয়াশার চাদরে ঢাকা মেহেরপুর

By মেহেরপুর নিউজ

January 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে শীতের তীব্রতা কিছুটা কমলেও কুয়াশার চাদরে ঢাকা থাকতে মেহেরপুর। বুধবার মধ্যরাত থেকে সকাল ১০ টা পর্যন্ত পুরো মেহেরপুর জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল।

ঘন কুয়াশার কারণে কয়েক মিটার দূরের মানুষ ও যেন দেখা যাচ্ছিল না। এ সময়ে স্বল্প সংখ্যক যানবাহন চলাচল করলেও যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তীব্রতা শুরু হওয়ার পরপরই ঘন কুয়াশা ক্রমশ হালকা হতে থাকে।