বর্তমান পরিপ্রেক্ষিত

কুলবাড়িয়া দাঃ মাদ্রাসার অভিভাবক নির্বাচনে ৯ জনের মনোনয়ন জমা

By মেহেরপুর নিউজ

June 06, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া দাখিল মাদ্রাসার অভিভাবক নির্বাচন উপলক্ষে ৯ জন অভিভাবক মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রুবেল মোল্লা,দুলাল হোসেন, লিজন আলী, শরিফুল ইসলাম, নুরুন্নাহার, শওকত আলী, শামীম, রুপালি, হেলাল উদ্দিন তাদের মনোনয়নপত্র জমা দেন।

আগামী ২৫ জুন কুলবাড়িয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচন উপলক্ষে পাঁচ জন অভিভাবক সদস্য হওয়ার লক্ষ এ ৯ জন অভিভাবক তাদের মনোনয়নপত্র জমা দেন। অভিভাবক সদস্যদের মধ্যে ৪ জন পুরুষ এবং একজন মহিলা নির্বাচিত হবেন। কুলবাড়িয়া দাখিল মাদ্রাসার ভোটার সংখ্যা ৩৪৪ জন।