বর্তমান পরিপ্রেক্ষিত

কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মটার চুরির অভিযোগে ২ জন আটক

By মেহেরপুর নিউজ

January 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মটার চুরির অভিযোগে মোামিনুল ইসলাম দিপ্ত এবং জুয়েল নামের দুই জনকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মোামিনুল ইসলাম দিপ্ত ও জুয়েলকে আটক করা হয়। আটক মোামিনুল ইসলাম দিপ্ত (২৯) কুলবাড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে এবং জুয়েল (৩০) একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

জানা গেছে রবিবার দিবাগত রাতে কুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মটার চুরি করে মেহেরপুর শহরের একটি ভাংড়ির দোকানে বিক্রি করে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ খবর পেয়ে সোমবার জুয়েল এবং মোামিনুল ইসলাম দিপ্তকে আটক করার পর তাদের স্বীকারোক্তি অনুযায়ী মটারটি উদ্ধার করা হয়। পরে তাদেরকে মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।