বর্তমান পরিপ্রেক্ষিত

কুলবাড়িয়া বাজারে জাপান টোব্যাকো কোম্পানির সিগারেটের প্রচার সামগ্রী জব্দ

By মেহেরপুর নিউজ

October 10, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সদর উপজেলার কুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে জাপান টোব্যাকো কোম্পানির মোর সিগারেটের প্রচার বিজ্ঞাপন সামগ্রী জব্দ করে সেগুলো বিনষ্ট করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে এ অভিযান চালানো হয় সদর উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম নেতৃত্বে সদর উপজেলার কুলবাড়িয়া বাজারে পিন্টু শেখ রাসেলের শুরু তারিখ মুদির দোকানে অভিযান চালানো হয়।

এসময় জাপান টোব্যাকো কোম্পানির মোর .সিগারেটের প্রচার,ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে ধ্বংস করা হয়েছে এবং একই ভাবে তেরঘরিয়া বাজারের দেলোয়ার পিতা আইয়ুব আলীর দোকান হতে বিভিন্ন প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ করা হয়েছে। ধুমপানও তামাক জাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এই সব নিষিদ্ধ প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী জব্দ করা হয়েছে।