মেহেরপুর নিউজ:
কুষ্টিয়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা যুবলীগ। রবিবার বিকালে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর পৌর কমিউনিটি হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম,মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মিয়াজান আলী,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কুদরত-ই-খুদা রুবেল প্রমূখ