বর্তমান পরিপ্রেক্ষিত

কুষ্টিয়ায় দুর্নীতি প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

By Meherpur News

May 19, 2026

মেহেরপুর নিউজ:

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুদকের সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন দুদক সমন্বিত কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মইনুল হাসান রওশনী, সহকারী পরিচালক বিজন কুমার রায়, বুলবুল আহমেদ ও মো. আবু সাঈদুর রহমান।

এছাড়া বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটি মেহেরপুর জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস টিটো, গাংনী উপজেলা শাখার সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক হাসান আল নূরানী, মুজিবনগর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাকের আলী ও সহ-সভাপতি নুরুল আহমেদ।

প্রশিক্ষণ কর্মশালায় দুর্নীতি প্রতিরোধ কমিটি মেহেরপুর জেলা, গাংনী ও মুজিবনগর উপজেলা শাখার সদস্যরা অংশগ্রহণ করেন।