টপ নিউজ

কুষ্টিয়াস্থ মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবী কল্যাণ ট্রাস্ট সদস্যদের মহৎ উদ্যোগ

By মেহেরপুর নিউজ

February 12, 2021

মেহেরপুর নিউজ:

 কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা মেহেরপুরের রোগী ও রোগীর স্বজনদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়েছে। কুষ্টিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত মেহেরপুরের ছাত্ররা মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবী কল্যাণ ট্রাস্ট গঠন করে মেহেরপুরের রোগীদের জন্য এখন থেকে প্রতি শুক্রবার দুপুরের খাবারের ব্যবস্থা করা সহ মেহেরপুরের রোগীদের খোঁজখবর নেওয়া হবে।

শুক্রবার দুপুরের দিকে কুষ্টিয়াস্থ মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবী কল্যাণ ট্রাস্ট সদস্য শাহাবুদ্দিন শেখ, আরিফুল ইসলাম, আরাফাত হোসেন, রকি, তরিকুল মোবারক হোসেনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কৃত মেহেরপুরের ৩০ জনের মাঝে দুপুরের খাবার বিতরণ করেন। কুষ্টিয়াস্থ মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবী কল্যাণ ট্রাস্টের সদস্য জানান এখন থেকে প্রতি শুক্রবার কুষ্টিয়াতে চিকিৎসা নিতে আসা মেহেরপুরের রোগীদের খোঁজখবর নেওয়া হবে এবং তাদের মধ্যে খাবার বিতরণ করা হবে।