বর্তমান পরিপ্রেক্ষিত

কুষ্টিয়া-মেহেরপুর সড়কের শুকুরকান্দিতে ১০ গাড়ীতে ডাকাতি ।। মালামাল লুট ।। প্রতিবাদে সড়ক অবরোধ

By মেহেরপুর নিউজ

August 08, 2015

মেহেরপুর নিউজ,০৮ আগষ্ট:

কুষ্টিয়া-মেহেরপুর সড়কের শুকুরকান্দি নামক স্থানে বাস ট্রাক ও মাইক্রোবাসসহ অন্তত ১০ টি গাড়ীতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে যাত্রী ও শ্রমিকবৃন্দরা। ডাকাত দল স্বর্ণ,মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। এসময় ডাকাত দলের হামলায় চালক ও যাত্রী সহ বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ডাকাতি চলাকালে আইনশৃংখলা বাহিনীর সহায়তা না পাওয়ার অভিযোগ করেন ভুক্তভুগীরা। ভুক্তভুগীরা জানান,শুকুরকান্দি ব্রীজের কাছে ডাকাত দলের সদস্যরা দুটি গাছ কেটে সড়ক অবরোধ করে ডাকাতি শুরু করে। ডাকাত দল স্বর্ণ,মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নেয়। তবে কি পরিমান মালামাল লুটপাট করা হয়েছে তাৎক্ষনিক ভাবে জানা যায়নী। গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান,বামুন্দী ও কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্যরা শুকুরকান্দি এলাকায় প্রতিদিন টহল থাকে। তবে টহল থাকা অবস্থায় কিভাবে ডাকাতির ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। সে সাথে ডাকাত দলের সদস্যদের চিহিৃত করার চেষ্টা চলছে।